সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ, ৫ দিন ধরে দেখা নেই সূর্যের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার

উত্তরের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধরা। ঘন কুয়াশা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে যেতে বাধ্য হচ্ছেন খেটে খাওয়া মানুষজন। তবে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে এ পরিস্থিতি আরো কয়েকদিন থাকতে পারে।
জানা গেছে, টানা ৫দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে সূর্যের দেখা মেলেনি। দিনে-রাতে গুড়িগুড়ি বৃষ্টির মতো ঝড়তে থাকে শীত। এর মধ্যে মৃদু বেগে ঠান্ডা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। উলিপুর উপজলার হাতিয়া বাজার এলাকার খোদেজা বেওয়া (৫৫) বলেন, ঠান্ডাত বাঁচি না বাবা, কয়দিন থাকি সূর্যের দেখা নাই। জারের কাপড় না থাকায় আগুন তপে দিন কাটবার নাকছি। চর গুজিমারির শাহের আলী (৮০) ও ঝরু মিয়া (৬২) জানান, রাতে বৃষ্টির মতো শীত পড়ে। সূর্যের দেখা মিলছে না। চরে ঠান্ডা খুব, এই ঠান্ডায় হাত-পা ব্যাথা করে। ঠিক মতো চলতে পারি না।
এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সকালে কুড়িগ্রামে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার তুলনায় ঠান্ডার তীব্রতা অনেক। এ রকম অবস্থা আরো কয়েকদিন চলতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories