শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

উত্তরের জেলা দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরও কয়েকদিন এমন তাপমাত্রা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, রোববার সকালে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারও ৮ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
শুক্রবার তাপমাত্রা ছিল ১০ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১১ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরেই এই জেলায় ঘন কুয়াশা পড়ছে। হিমেল বাতাস বইছে ঘণ্টায় ৫ থেকে ৬ কিলোমিটার বেগ পর্যন্ত। তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এর ফলে শীতের তীব্রতা এই এলাকায় একটু বেশিই রয়েছে। আর এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া মানুষজন ঘর ছেড়ে বাইরে বের হচ্ছেন না।
শীতের কারণে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। ঠিকভাবে কাজ করতে না পারায় তাদের আয় উপার্জনে ব্যাঘাত ঘটছে। আবার একটু কাজ করতেই নাজেহাল হয়ে পড়ছেন। শীত নিবারণের জন্য পুরাতন মোটা কাপড় দোকানে ভিড় বাড়ছে।
আবহাওয়া অফিস বলছে, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে শ্রমজীবী মানুষ। তাদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এদিকে শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে চরম বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মাসে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories