বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

টঙ্গীতে স্বামীকে সেলফিতে উঠানো ছবি পাঠিয়ে স্ত্রীর আত্মহত্যা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৫ বার

টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী সুমনের মুঠোফোনে ফাসিতে ঝুলার ছবি পাঠিয়ে এবং ছবির নীচে ‘খুশি থাক বাই বাই-সুখ পাখি’ লিখে আত্মহত্যা করেছেন স্ত্রী আঁখি আক্তার রুমি (২১) নামে এক গৃহবধূ। শনিবার দুপুরে স্থানীয় গাজীবাড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঁখি আক্তার রুমি যশোর জেলার মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। তিনি স্বামীর সাথে টঙ্গীর গাজীবাড়ি পুকুর পার এলাকায় জনৈক ঈব্রাহীমের বাড়ি ভাড়া বাসায় থাকতেন।

টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, মাত্র কিছুদিন আগে নিহত আঁখি আক্তারের সাথে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার স্ত্রীকে নিয়ে গাজীবাড়ি পুকুর পার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। স্বামী সুমন বাসার পার্শবর্তী স্থানীয় একটি বাড়িতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। মৃত্যুর আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে রহস্যজনক কারণে ঝগড়া হয়। পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে স্বামী সুমনের মুঠোফোনের ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে ফাসি নেয়ার একটি ছবি উঠিয়ে পাঠায় এবং ওই ছবির নীচে লেখা ‘খুশি থাক বাই বাই-সুখ পাখি’ লিখে মেসেজ দেয়। মেসেজ পেয়ে দ্রুত বাসায় আসে সুমন।

বাসায় এসে দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগীতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সুমনসহ স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতে মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কি কারণে আত্মহত্যা তার তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories