শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিরহ বেদন

----কনককান্তি মজুমদার
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ বার

প্রিয়তাকে ভুলতে চাইনি বলে,
আজও তাই আছে হৃদয় জুড়ে।
অসমাপ্ত কাহিনীর এ কথন
মনের উজানে বহে।

আমি একদিন চলে যাব,
তুমি হয়ত আরও অনেক দিন—
মনে পড়বে কি কোনো অবসরে
অহেতুক খেয়ালে ?
যদি না,
তবু আজ ভাবতে ভাল লাগে,
তখনও আমি তোমার মনের
খিরকি দুয়ারে দাঁড়িয়ে।
থাকব না বলে জানব না সেদিনের সেই
উদাস বিরহিণীর বিরহ কথন,
তাই আজকের দিবা স্বপ্নে—।
কিবা লাভ তাতে ?
— বুঝি আত্ম তৃপ্তি
তোমার হৃদয়ে ছিলাম তোমার হয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories