মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

৫০ বছরের রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন আঁতোয়ান গ্রিজম্যান। ক্যারিয়ারে ১৭৪তম গোল করে অ্যাথলেটিকোর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।
সৌদি আরবের রিয়াদে নাটকীয় ম্যাচে ৩২ বছর বয়সী গ্রিজম্যানের গোলে ২-২ সমতা ফেরে অ্যাথলেতিকো। তবে অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত অ্যাথলেতিকোকে ৫-৩ গোলের বড় হারে বিদায় নিতে হয়েছে।
এর আগে, ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।
২০২২ সালে বার্সেলোনা থেকে আবারও গ্রিজম্যানকে ফিরিয়ে এনেছিল অ্যাথলেতিকো। দুই মেয়াদে দলটির হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন ফরাসি এই ফুটবলার। এর আগে, ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাথলেতিকোতে যোগ দিয়েছিলেন তিনি।
২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন গ্রিজম্যান। ২০১৯ সালের ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। কিন্তু কাতালান ক্লাবটিতে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ২০২১ সালে আবারও ধারে অ্যাথলেতিকোতে ফিরে আসেন। স্প্যানিশ রাজধানীতে ফিরে দিয়েগো সিমিওনের অধীনে নিজের সেরা ফর্ম খুঁজে পেয়েছেন তিনি। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাথলেতিকো তার চুক্তি স্থায়ী করে। এবারের মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে গ্রিজম্যান ২৭ ম্যাচে ১৭ গোল করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories