রোজ রোজ হাজার বার আঘাতে আঘাতে ভেঙে যায় হৃদয়। মানুষের শত আঘাত ভীষণ কষ্ট দেয় মনে । বিনা দোষে কত মানুষ দোষী সাজায় আমারে। মিথ্যে অপমান, মিথ্যে ভাষায় অপবাদ সব যেন শুধু আমার উপরই পড়ে।এই জনমে সবার ভালো চেয়েও ভালো মানুষ আমি হতে পারি নি। মিথ্যে কথা দিয়ে অপমানিত শত শত, আঘাতের উপর আঘাত পেয়েছি। আমি অল্প বয়সেই মানুষের কাছে শুধু কষ্ট পেয়েছি৷ মনে ভীষণ ব্যথা, লুকিয়ে রাখা স্বপ্ন, হেরে যাওয়া অবুঝ মন সব যেন বুকের ভিতর জমানো। যার কাছেই যাই দুঃখ ছাড়া সুখের আলো নাহি আমি পাই।এই জনমে কারো কাছে এতটুকু সুখ ভিক্ষা পাওয়া অনেক কষ্টের। সুখী মানুষ মুখে বলতে পারলেও আসলে সুখী নই। তিলে তিলে গড়া আশা, স্বপ্ন ও ভালোবাসা সব যেন মরে যাচ্ছে আমার।আমি এতটা অভাগী নারী কারো কাছেই শান্তি নেই, অশান্তির আগুনে পুড়ে পুড়ে হচ্ছি ছাই। ঝগড়া ঝামেলা খুবই ভয়ের কারণ তবু প্রতিনিয়ত ঝগড়ার সম্মুখীন হতে হয় আমায়।এ জনমে দুঃখ এসে আমায় ঘিরে ধরেছে খুব। অশান্তি আর অশান্তি চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। বুকের ব্যথা লুকিয়ে লুকিয়ে কান্না রোজ একা,এই জনমে শুধু দুঃখ লেখা। যে জনাদের আপন ভাবি এরা ভাবে পর আমার পাশে কেউ নেই দুঃখ এই জনম। আজও বুঝিনা কি যে পাপ করেছিলাম আমি এ জনমে। দুঃখ ঘেরা জীবন আমার এত অশান্তি যে মনে।
সবাইকে আগলে রাখতে চেষ্টা করি, ভালোবাসতে চেষ্টা করি এর জন্যই অসুখী। আমার পরিবার আমার সমাজ সবাই শুধু দুঃখ দিতে জানে এই জনমে পাহাড়ের মতো বিশাল আঘাত নিয়েই চলি।এ জনমে পাপের বোঝা স্বরূপ হয়তো এত আঘাত সহ্য করতে হয় রোজ রোজ।
অবহেলা,অপমান শুধু যেন আমার ভিতরে ক্ষত হয়ে গেছে। ক্ষত শুকাতেই পারি না একটা ক্ষত শুকানোর আগেই আরেকটা এসে পড়ে। আমার হাসিমাখা মুখ যেন বার বার মলিন হয়ে যায়৷
সৃষ্টিকর্তা যেন আমায় শাস্তি দিচ্ছেন, ভীষণ কষ্ট হয় আমার। এ জনমে শুধু দুঃখ নিয়ে বেঁচে আছি মৃত দেহের ন্যায়। মৃতু্ হলেও ভালো ছিল কিন্তু মৃত্যু টাও আমার কাছে আসে না।অসহ্য যন্ত্রণা আমায় ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। বাহিরে মুখে হাসি ভিতরে হাজারো যন্ত্রণা আঘাতের চিহ্ন। আমি ভার বহন করতে পারচ্ছি না আর এ জনমে শুধু দুঃখ আমার।দুঃখের পাহাড় ভাঙতে আমি এক ব্যর্থ নারী।
অভিশাপ পেয়েছি কোনো একজনের থেকে কখনো সুখী হতে পারবো না আমি।দুঃখে দুঃখে আমার এ জনম পার করতে হবে। এত কষ্ট হয় মাঝে মাঝে ভাবি কেনই বা জন্ম নিয়েছি এক নারী রুপে।মৃত্যুটা আহ্বান করি বার বার বহুবার তবু মুক্তি খুঁজে পাচ্ছি না।মুক্তির আশায় সারাক্ষণ প্রার্থনা করে চলি তবু এ জনমে দুঃখ ছাড়া মুক্তি নাই।কবে পাবো মুক্তি কবে হবে শান্তি এই আশায় আছি। কিন্তু আমার যে কপালের লিখন এই জনমে দুঃখ শুধু আছে এটা উক্তি।
Leave a Reply