বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর পরাজয়ে কাঁদলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পরাজয়ে কেঁদেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
ট্রাক প্রতীকের প্রচারণায় থাকা মুক্তিযোদ্ধারা বুধবার নগরীর উত্তর ছাঁয়াবিথীর বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে মন্ত্রিত্ব দেওয়াসহ যথাযথ মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাবেন বলেও জানান।
নির্বাচনে পরাজিত আলিম উদ্দিন বুদ্দিনকে সান্ত্বনা দিতে তার বাসভবনে আসা বীর মুক্তিযোদ্ধারা হলেন- গাজীপুর-২ নির্বাচনী এলাকার পূবাইলের জামির আলী পাঠান, নূরুল ইসলাম, নগরীর নীলের পাড়ার জিন্নাত আলী ও জয়দেবপুর হাজীপাড়ার মহিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিএনপিসহ উল্লেখযোগ্য বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশ গ্রহণমূলক দেখাতে আওয়ামী লীগের নির্বাচনী সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য আসনের মতোই গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। তিনি ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের কাছে পরাজিত হন।
এ নির্বাচনে এলাকার মুক্তিযোদ্ধারা ছাড়াও তাকে সমর্থন দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশেনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories