মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

শ্বাসরোধে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার

টঙ্গীতে আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী আমিনুল ইসলাম (৪২)।
বুধবার ভোরে স্থানীয় মুদাফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসমা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গান্দরগান্দা গ্রামের ইমান আলীর মেয়ে।
অভিযুক্ত আমিনুল ইসলাম একই থানা-জেলার সাউথপাড়া গ্রামের পানজোর আলীর ছেলে। স্বামী-স্ত্রী উভয়ে মুদাফা বাগবাড়ি এলাকার হযরত আলীর বাড়িতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ‌দাম্পত্য কলহসহ বিভিন্ন বিষয়ে অমিল ছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। মঙ্গলবার রাতেও একই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে স্বামী আমিনুল তাকে মারধর করে হত্যার পর পালিয়ে যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories