শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

মার্টিনেজ-রোনালদিনহোর পর ঢাকায় আসছেন ডি মারিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর পর এবার বাংলাদেশ সফরে আসছেন বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। চলতি বছরে বাংলাদেশ সফরে আসবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
চলতি বছরের মে মাসের শেষদিকে বা জুন মাসের শুরুতে ঢাকায় পা রাখবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৩৫ বছর বয়সী ডি মারিয়া বর্তমানে খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। উপমহাদেশে সফরের অংশ হিসেবে দেড় দিন করে ভারতের কলকাতায় ও বাংলাদেশের ঢাকায় সময় কাটাবেন তিনি।
শতদ্রু দত্ত বলেন, গত বছরই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতা সফর করার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারেননি তিনি। কিন্তু আগামী ২০ মে থেকে ৫ জুনের মধ্যে সে প্রথমে ঢাকা আসবে। এরপর কলকাতা ভ্রমণ করবে, এটা এখন নিশ্চিত।
এর আগে আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ ও বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান খেলোয়াড় রোনালদিনহোকে ঢাকায় এনেছিলেন শতদ্রু। কিন্তু ওই দুটি সফরকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক ও সমালোচনা। দুই তারকার সাক্ষাৎ পেতে সাধারণ জনগণ উপস্থিত হতে পারেন, এমন কোনো ইভেন্ট ছিল না। তা ছাড়া, আয়োজনে ছিল নানা ধরনের অব্যবস্থাপনা।
তবে ডি মারিয়ার আগমনের পর চিত্র ভিন্ন হবে বলে জানিয়েছেন এই ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা। তিনি বলেন, এবারের সফরটি সম্পূর্ণ ভিন্ন হবে। আমি এবার নিজের কাঁধে দায়িত্ব নিয়েছি। দি মারিয়া যেন পর্যাপ্ত সংখ্যক মানুষের সামনে অংশ নিতে পারে, আমি তা নিশ্চিত করব।
তিনি আরও বলেন, ডি মারিয়া একটি স্টেডিয়ামে জনসাধারণের সামনে উপস্থিত হবেন, প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নেবেন, নারী ফুটবলারদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories