শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কিংবদন্তি জার্মান ফুটবলার বেকেনবাওয়ার মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

খেলোয়াড় ও কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপ জয়ী জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারা গেছেন।
সোমবার পরিবারের সূত্রে সংবাদমাধ্যম গোল ডট কম বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বেকেনবাওয়ার ১৯৭৮ সালে ওয়েস্ট জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপ জেতেন। দলটির অধিনায়কও ছিলেন তিনি। একই দেশের হয়ে ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ উচিয়ে ধরেন তিনি। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী তিনজনের একজন এই বায়ার্ন মিউনিখ কিংবদন্তি।
এর আগে গত ৫ জানুয়ারি ব্রাজিলের কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্ব মারিও জাগালো মারা গেছেন। তিনি খেলোয়াড় হিসেবে দুটি ও কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জিতেছেন। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী প্রথম ব্যক্তি ছিলেন জাগালো।
ইনস্টাগ্রামে বেকেনবাওয়ারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার স্বামী বেকেনবাওয়ার মারা গেছেন। ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন। কোন বিরক্তি ছাড়া নিরবে তার মৃত্যু শোক কাটাতে পারবো এই আশা করছি।’
ফ্রেঞ্জ বেকেনবাওয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন। তিনি ওয়েস্ট জার্মানির হয়ে ১০৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন। এছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে ৫৮৪ ম্যাচ খেলে ৭৫ গোল করেছেন। খেলোয়াড় হিসেবে বায়ার্ন মিউনিখের জার্সিতে তিনটি ইউরোপিয়ান কাপ ও চারটি জার্মান বুন্দেসলিগা জিতেছেন। কোচ হিসেবে বায়ার্নকে উয়েফা কাপ জিতিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories