শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার

বিশ্ব ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।
সোমবার এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার পরিবার।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রোববার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় সঙ্গেই ছিল। আশা করি সবাই তার পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পার্কিনসন্স ডিজিজ রোগে ভুগছিলেন তিনি। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হৃদযন্ত্রের সমস্যায়ও ভুগছিলেন তিনি।
ফুটবল খেলার সময় ‘কাইজার’ নামে পরিচিত ছিলেন বেকেনবাওয়ার যার অর্থ নেতা। জার্মানির এই ফুটবলারকে স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হত। জার্মানির মানুষ মনেই করেন, তাঁদের কাছে বেকেনবাওয়ার ছাড়া আর কোনও বড় ফুটবলার নেই। পেলে বা দিয়েগো মারাদোনাকে নিয়ে জার্মানির মানুষ কোনও দিনই মাথা ঘামাননি। তাঁদের কাছে বেকেনবাওয়ারই ছিল সব।
জার্মানির আইকনিক এই ফুটবলার পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা হাতে তোলেন। জার্মানির হয়ে তিনি সব মিলিয়ে খেলেছেন ১০৪ ম্যাচ। এ ছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭০ এর দশকে হ্যাটট্রিক ইউরোপিয়ান কাপও জিতেছেন বেকেনবাওয়ার।
ক্যারিয়ার জুড়ে সাফল্যের মুকুটে দুর্দান্ত সব পালক যোগ করার পথে তিনি সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories