মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেন, মহান নেত্রী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এদেশকে বিশ্বের মধ্যে রোল মডেল তৈরি করেছেন।
সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে তিনি কাজ করেছেন। গাজীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বে-সরকারি ভাবে জয়ী হওয়ায় তিনি সোমবার সকাল থেকে উপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জনগণ ও নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদ সিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জয়,কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী আ ক ম মোজাম্মেল হক গাজীপুর-১ আসনের ২৩৭টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট। এসব কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল করিম রাসেল পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট।
Leave a Reply