সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

টানা পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীত ও হিমালয়ের হিমেল হাওয়ায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রোববার সকাল ৯টায় সারা দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, টানা পাঁচ দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে বুধবার ৯ টায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে, কয়েক দিন ধরে ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। শীতার্ত মানুষেরা তীব্র কষ্টে দিনাতিপাত করছেন। সকালে রোদের দেখা মিললেও শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না তারা। ফলে আয় কমেছে এসব মানুষের। কনকনে শীতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় প্রবল শীত অব্যাহত রয়েছে । এ ছাড়া কয়েক দিন ধরে সকালে ও সন্ধ্যার পর ঘন কুয়াশা পড়ছে। যা সামনের দিকে কমার সম্ভাবনা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories