মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাবির এ এফ রহমান হলের শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের পাশে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে প্রথমে টানা তিনটি ককটেল বিস্ফোরণ হয়।
পরে আবার একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দে শিক্ষার্থী দ্রুত হল থেকে বেরিয়ে আসি। এসে সেখানে কোনো যানবাহন বা কাউকে দেখেননি। দু-একটি দাঁড়ানো প্রাইভেটকার ছিল। হলের শিক্ষার্থীরা তাদের জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছেন।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক মিছিল করেছে ছাত্রলীগের স্যার এফ রহমান হল শাখা। এ সময় তারা বিস্ফোরণের জন্য ছাত্রদলকে দায়ী করেন।
বিস্ফোরণের বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories