শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, পরিচালকসহ ১২ জন থানায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭১ বার

লকডাউনে রাস্তায় শুটিং করায় বেশ কয়েকজন শিল্পীকে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ আ’টক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। 

জানা গেছে, পরিচালক নাসির উদ্দিন মাসুদ ১২ জনের মতো অভিনয়শিল্পী নিয়ে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিং করছিলেন। এ সময় প্রচুর ভি’ড় জমে যায়। পরে খিলগাঁও থানা পুলিশ তাদের নিয়ে আসে থানায়। এদের মধ্যে পরিচালক নাসির উদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। পুলিশ শুটিঙের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।

সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর যান। তিনি বলেন, আমি ঘটনা শুনে থানায় ছুটে যাই, পরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মুচলেকা দিয়ে তাদের ছা’ড়িয়ে আনি।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউজের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে তবে কেউ কেউ বিধি ভেঙে লকডাউনের মধ্যে রাস্তা-ঘাটেও শুটিং করছেন বলে শোনা যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories