শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার

বাবা প্রখ্যাত শ্রমীক নেতা এবং গাজীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুর মহানগরীর ৩৯ নং ওয়ার্রে হায়দরাবাদ গ্রামে শুক্রবার সন্ধ্যায় তিনি শহিদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করেন।
গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর মহানগরীর ৩৯ নং ওয়ার্রে হায়দরাবাদ গ্রামে শহিদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করার পূর্বে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের পরিচালনায় ৭১টিভির সিনিয়র সাংবাদিক ইকবাল আহমদ সরকার বক্তব্য বক্তব্য রাখেন। কবর জিয়ারতকালে দোয়া পরিচালনা করেন শহিদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মো.নূরুল ইসলাম।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আগামী দিনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সব সময়ই সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। বাবার আদর্শকে লালন করে আগামী দিনে যাতে আপনাদের উন্নয়ন ও কল্যাণে সেবা দিতে পারি সেই চেষ্টা করবো।
তিনি বলেন, আমরা অবাধ সুষ্ঠ ও অংশ গ্রহণমূলক নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি অন্তরায় হয়ে দাঁড়াবে। আশা করি প্রশাসন অবশ্যই বিষয়টি গুরুত্বসহ দেখবে। গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের হয়ে লড়ছেন শহিদ আহসান উল্লাহ মাস্টারের সন্তান জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী থাকাবস্থায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে জাহিদ আহসান রাসেল বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পরবর্তীতে তা আশানুরূপ হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে সাংবাদিকবান্ধব হয়ে জন-কল্যাণমুখী জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবো। আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার যেভাবে আপনাদের অন্তরে স্থান করে নিয়েছিলেন, আমিও উনার আদর্শের ভিত্তিতে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের রুহের মাগফিরাত ও দোয়া কামনা করে তিনি বলেন, এলাকাবাসী চার চারবার এমপি করেছেন আর আপনারা আমাকে সব সময় সহযোগীতা করেছেন। এমপি থাকাবস্থায় সব সময়ই আপনাদের পাশে থেকে কাজ করেছি। ওই সময়কার কোন ভুলক্রটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে ভোট যুদ্ধে জয় পেলে শূন্যতা ভালোভাবেই পূরণ করে দেব ইনশাআল্লাহ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories