মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মাধবপুরে লকডাউনের দিন রাত পরিশ্রম করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১০১ বার

হবিগঞ্জে মাধবপুরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে যারা সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় , মুখে মাক্স না লাগিয়ে গলায় ঝুলিয়ে ও পকেট রেখেছেন এমন ব্যাক্তিকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়।

তথ্যমতে, করোনা সংকট শুরু থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন অসহয়ের পাশে ছিলেন। হতদরিদ্রের মাঝে সরকারি ত্রাণ বিতরণ, আক্রান্তদের সহায়তা প্রদান। পাশাপাশি করোনা প্রতিরোধে তার কঠোরতাও ছিল নজরকাড়ার মত। বিশেষ করে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও মাক্স পরা, সরকারি নিয়মে বাহিরে দোকানপাট খোলা রাখা বন্ধ করতে দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছেন তিনি।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন, নেতৃত্বে সকাল ১০টা থেকে রাত 8টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় অযথা ঘোরাঘুরি ও সরকারি নিয়ম অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১০টি মামলায় মোট ৩৭০০টাকা জরিমানা করা হয়। । তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ী এ অভিযানে সহায়তা করে।উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও র‌্যাব, বিজিবি । মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান (ফার্মেসি ব্যতীত) প্রশাসন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্যট ও মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন বলেন, সারা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাজারের আসা লোকজনদের প্রতি উনি অনুরোধ জানান সবার যেন মাক্স পরে বাজারে আসে। মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেয়া হল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories