বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

চিকিৎসকের মৃত্যুর ৬ মাস পর বদলির আদেশ !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৯২ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ৬ মাস পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিককে বদলি করা হলো। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবারক্যলাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মৃত ওই চিকিৎসককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করা হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, গত জানুয়ারি মাসে বক্ষব্যাধি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামানিকের করোনায় মৃত্যু হয়েছে। তার বদলির আদেশটি ভুলক্রমে হয়েছে। এটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এই আদেশে ডা. জীবেশ কুমারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে যোগদান করার কথা বলা হয়।উল্লেখ্য, ডা. জীবেশ কুমার প্রামানিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জানুয়ারি মারা যান। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories