মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

চারহাত ঘুরে বিক্রি হয় মন্ত্রীর ফোন, ধরাছোঁয়ার বাইরে ক্রেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭০ বার

রিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ফোন গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকা ছিনতাই হয়। চারহাত ঘুরে ‘আইফোন-এক্স’ মডেলের সেই ফোনটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। তবে ওই ক্রেতার বিষয়ে এখনো তথ্য পায়নি পুলিশ। ফোন ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্ত্রীর হাত থেকে যিনি ফোনটি ছিনতাই করেছিলেন তাকে শনাক্ত করে গ্রেফতারের কথাও জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিলেন একজনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।ফোন ছিনতাইয়ের পর মামলা করা হয়েছিল কাফরুল থানায়। থানার উপ-পরিদর্শক ফরিদুল আলম জানান, ফোনটি কীভাবে কার কাছে আছে তা জানতে পেরেছি। আমরা আশা করছি, ফোনটি উদ্ধার করতে পারবো।

মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন জানান, ফোনটি সর্বশেষ ৩০ হাজার টাকায় হাতিরপুলের একটি দোকান থেকে বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories