শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার

গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মেশিনসহ মালামাল পুড়ে গেছে।
রোববার ভোর ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, বিকেবাড়ি এলাকায় বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories