মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ বার

মালয়েশিয়ায় কলিং ভিসায় এসে তিন মাসেরও অধিক সময় বেতন না পেয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো অসহায় ১৭১ বাংলাদেশি কর্মীকেই আটক করেছে মালয়েশিয়ান পুলিশ।
জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য ১৭১ জন বাংলাদেশী লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ঘটনাটি জহুরবারু ইমেগ্রশন প্রকাশ করে।
কোটা টিংগি জেলার পুলিশ প্রধান ও সুপারিনটেনডেন্ট হুসেন জামোরা সংবাদ মাধ্যমকে বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম) পুলিশের প্রতিবেদনের পর আরও তদন্তের জন্য একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) তদন্তের জন্য ১৯ থেকে ৪৩ বছর বয়সী মোট ১৭১ জন বাংলাদেশিকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫(১)(সি) ধারার অধীনে তদন্তের জন্য আটক করে।
কোটা টিংগি জেলার পুলিশ প্রধান হুসেন বলেন, আটকদের আরও তদন্তের জন্য জোহর বাহরুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories