সূর্যের ঝলমলে রোদ ও উষ্ণতার মধ্যেও পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায়ও তাপমাত্রা একই রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস বলছে, জেলার একেবারে কাছে হিমালয় পর্বত হওয়ায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সঙ্গে বইছে হিম বাতাস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, তাপমাত্রা বাড়লেও এ জেলার ওপর দিয়ে পাহাড়ি হিম বাতাস বহমান রয়েছে। এর কারণে কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply