মস্তিষ্কে যেন এক অসুখ বেঁধেছে আজ,
অবাক হয়ে চমকে উঠে মস্তিষ্কে শত কাজ।
শুনে না কথা,মানে না শাসন বারণ,কিচ্ছু বুঝে না,
মস্তিষ্কে বেঁধেছে অসুখ ভাবে শুধু অযথা ভাবনা।
অবুঝের মতো চিন্তা তার মস্তিষ্কের হাজারী,
শুনে না, বুঝালেও বুঝে না আচারী।
আজ মস্তিষ্কের ভিতর বাসা বেঁধেছে অযথা জঞ্জাল,
চিন্তা চিন্তা, ভাবনা ভাবনা করে চলেছে তার হাল।
মস্তিষ্ক কখনো অবুঝ হয়, কখনো মহা আগুন,
কখনো শীতল আবার কখনো শক্তিমান।
আজ নিস্তেজ মস্তিষ্ক আমার,অসুখ বেঁধে আছে,
শত বুঝালেও বুঝে না আজ অসহায় নিজের কাছে।
Leave a Reply