“অণু”
আবার আমাদের দেখা হোক ডিসেম্বরে।
তুমি সেই আগের মতো ২৭ কিংবা ২৮ তারিখে,
চলে আসবে নবেম্বরে।।
“অণু”
তোমার মনে আছে? ডিসেম্বরের শেষে,
আমাদের প্রথম দেখা হয়েছিল?
এক ফুল বিক্রেতা আমাদের দম্পতি বলেছিল।।
“অণু”
তুমি কী সেই সোনালী ডিসেম্বরের কথা ভুলে গেছো?
তুমিই আমায় প্রেম নিবেদন করে বলেছিলে,
তুমি হৃদয়ে বাঁধা হয়ে আছো।
“অণু”
তুমি কী সেসব স্মৃতি, মন থেকে মুছে ফেলেছো?
আমরা যে একসাথে ৬ টি ডিসেম্বর কাটিয়েছি।
বলো তো এখন কী তুমি বেশি সুখী হয়েছো?
“অণু”
আমাদের বিবাহের তারিখ টা তোমার ইচ্ছায়,
যে ডিসেম্বরের ঠিক করা হয়েছিল।
আবার ডিসেম্বরই আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল।
“অণু”
তোমার নিশ্চয়ই মনে থাকার কথা,
আমার জন্মদিনের তারিখ টা ওই ডিসেম্বরই,
তুমি আয়োজনে লিষ্ট করতে সেই ২৯ নবেম্বরই।
“অণু”
তুমি নিশ্চিত ভুলে যাওনি,এক ডিসেম্বরেরই,
আমার যে বড় একটা এক্সিডেন্ট হলো।
তারপর থেকে আমার হাঁটাচলার শক্তি চলে গেলো।
“অণু”
তুমি যে ডিসেম্বরই আমাদের সমস্ত সম্পর্ক,
মিটিয়ে চলে গেলে। অসহায় একা,আছি আমি।
তুমি আর যে এখানে ফিরে না এলে।
“অণু”
আমার ইচ্ছে করে,আমাদের আবার দেখা হোক,
সেই পূর্বের মতো কোন এক ডিসেম্বরে।
তুমি সব ভুলে,ছুটে আসবে,৩০ শে নভেম্বরে।।
Leave a Reply