কি জানি কয়—
‘সে রামও নাই,
সে অযোধ্যারও অবলুপ্তি’ হইছে।
স্বাধীনতাই নাই তো
তার আবার স্বাধীনতার দিবস !
কি যে কন্ দা’ঠাকুর—
প্যাটে আছে ক্ষুধার জ্বালা,
পোলাপান গুলান
তাপরায় প্যাট পুরণের তরে।
আর আমাগো কতা ?
ছাড়ান দ্যান।
পরনে ছেঁড়া ত্যানা,
এপাশ ঢাহি তো ওই পাশ ফাহা।
রাস্তার ধারের মাটির তলে
যাবার তরে যে পাইপগুলান,
আমাগো ঘর-বাড়ি,
চুলা বলতে দুইখান ভাঙ্গা ইট,
খড়কুটোর আগুন জ্বলনের চেয়ে
ধুঁয়া বেশি।
এহান ওহান ঢুরে
চাউল ডাইল পঁচা সবজি আনি,
সেদ্দ হলো কি হলনা অমর্ত্য,
তাও আধপেটা গো দা’ঠায়ুর।
দ্যাশখান ভাগ কইরা
কাইড়া নিয়া কও স্বাধীনতা !
আমাগো মতন ওরাও
অ্যাই পারের হেরাও ,
ঐ কিজানি কয় জমিন নাই,
চাষ নাই, খাওন নাই,
ঝড়ে লণ্ডভণ্ড,
বন্যার ভাঙনে ভিটাহীন !
আমাগো এই দ্যাহ পড়শি।
আমাগো একখান্ দ্যাশ আছিল,
তোমাগো স্বাধীনতা কাইড়া নিছে..!
তাই অ্যাহন আমরা চালচুলোহীন ‘উদ্বাস্তু’…।
Leave a Reply