বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

গাজীপুর-৫ আসনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে জরিমানা, চুমকীর অভিযোগ

কালীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার

আসন্ন ১২তম সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-গাজীপুর সিটির কিয়দাংশ) আসনে নৌকা প্রতিকের প্রার্থী মেহের আফরোজ চুমকির কর্মী ও আওয়ামী যুবলীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে ঐতিহ্যবাহী আওড়াখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন- শনিবার দুপুরে উপজেলার আওড়াখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে রাস্তার উপরে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকির ব্যানার মোড়ানো তোরণ নির্মাণ করায় উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রানাকে বিধিমালা ২০০৮ মোতাবেক ১০ হাজার টাকা জরিমান করা হয়।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার বিকেলে মেহের আফরোজ চুমকী তার বাস ভবনে অভিযোগ করেন- আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী (ট্রাক প্রতীক) প্রতি মুহুর্তে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে চলেছেন। তার বিরুদ্ধে কোথাও কোন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে না। অভিযোগ দিলেও নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ। আমার ও আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে পদে পদে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমি আচরণ বিধি ভঙ্গ না করেও হেনস্থার শিকার হচ্ছি। তিনি বিমাতা সূলভ আচরণ থেকে পরিত্রান চান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories