বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

কালীগঞ্জে তৃতীয় লিঙ্গের উর্মি সুখে-দুখে মানুষের পাশে থাকতে এমপি হতে চান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য (এমপি) হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী উর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে একতারা প্রতীক নিয়ে লড়ছেন।
নির্বাচনে জয়ের জন্য ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়বেন বলে জানিয়েছেন এই প্রার্থী। তিনি আরো বলেন, আমি জানি সবাই আমাকে ভালোবাসে। আমি ধনী গরীব সবার সাথে নিজেকে মানিয়ে নিতে পারব। এ প্রত্যাশা থেকে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। ফিল্ডে যখন নেমেছি, সবাই বিজয়ী হতে চায়, আমি বিজয়ী হতে চাই। জয় পরাজয় নিয়েই আমাদের জীবন। মহান রাব্বুল আলামীন যদি আমাকে জয়ী করেন, তাহলে লক্ষ কোটি শুকরিয়া।
উর্মি বলেন, আমি বাংলাদেশ সুপ্রীম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আমাদের দলটি নতুন। আমরা মাইজভান্ডার থেকে আসছি। সুফিবাদী, মদিনা সনদে।আমি গাজীপুর-৫ আসনের নির্বাচনে প্রার্থী হয়েছি। আমাকে আমার দল মনোনয়ন দিয়েছে, এ জন্য লক্ষ কোটি শুকরিয়া। আমি আমার গাজীপুর-৫ আসনের মানুষের পাশে থাকতে চাই সুখে-দুখে, আপদে-বিপদে। সব সময় সর্বক্ষন আমি আমার এলাকার জনগণের পাশে থাকতে চাই।
গাজীপুর-৫ আসন থেকে নির্বাচনে উর্মিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি (নৌকা)। আছেন আরেক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান (ট্রাক)। তিনি ডাকসুর সাবেক ভিপি-জিএস ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এই আসনের অপর প্রার্থীরা হলেন, সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন (ঈগল), জাসদ মনোনীত তরিকুল ইসলাম আকন্দ (মশাল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান (চেয়ার),গণ ফোরামের সোহেল রানা (উদীয়মান সূর্য)।
উর্মি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন বারইবাড়ি এলাকার মোঃ ফাইজ উদ্দিন খানের সন্তান উর্মি। উর্মির মায়ের নাম মোসাম্মৎ সালেহা খাতুন।
হলফ নামার তথ্য অনুযায়ী, উর্মীর নামে কোন মামলা নেই। তিনি স্বশিক্ষিত। উর্মির কোন কৃষি বা অকৃষি জমি নেই। তার কোন বাড়ি-গাড়ী নেই। এছাড়া উর্মির আর কোন আর্থিক প্রতিষ্ঠান অথবা অন্য কোন খাতে কোন বিনিয়োগ বা কোনো জমানো টাকা নেই। তবে, ব্যবসা থেকে উর্মির বাৎসরিক আয় ১ লাখ ৮০ হাজার টাকা। উর্মির কাছে নগদ ৮ লক্ষ টাকা আছে। এছাড়া উর্মির পাঁচ ভরি স্বর্ণ আছে। উর্মির ব্যবহারের জন্য ইলেকট্রনিক্স সামগ্রীর মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, এসি, ফ্যান আর আসবাবপত্রের মধ্যে আছে খাট, সোফা, ডাইনিং টেবিল এসব।
উর্মি আরো বলেন, আমাদের সমাজটা অন্য রকম। নেশা গ্রস্থ থাকে, অভাব অনটনে থাকে। আমি যদি নির্বাচিত হই, আমি সব সময় দুখি মানুষের পাশে থাকব। আমি চাইব আমার এলাকার মধ্যে যে নেশার দ্রব্যের প্রভাব যেন না পড়ে, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাজ থেকে এ জিনিসটা দুর করতে।

তিনি আরো বলেন, আমি জানি সৎ পথে কোন বাধা বিগ্ন আসে না। আমি চাই আমি সৎ পথে চইলা আমি সবাইকে দেখিয়ে দিব, যে আমাদের পার্টি সৎ, অসৎ বলতে এখানে কিছু নেই। আমাদের পারিরট সুফিবাদী দল। আমাদের সব কিছু সৎ নিষ্ঠাভাবে চলবে, সৎ থাকবে।
উর্মি বলেন, দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমি জনগণের জন্য কাজ করব। আশা করি, মানুষ আমাকে ভোট দিয়ে তাদের পাশে থাকার সুযোগ দেবে।
গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩লাখ ৩৩হাজার ৬১৩জন। এখানে পুরুষ ভোটার ১লাখ ৬৯ হাজার ৭২টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১লাখ ৬৪হাজার ৫৪১টি। এ আসনের কালীগঞ্জ উপজেলা এলাকার ভোটার ২ লাখ ৪৩ হাজার ৯০০ জন এবং অন্যান্য এলাকার ভোটার ৮৯ হাজার ৭১৩ জন। এ আসনে ভোট কেন্দ্র সংখ্যা ১২৪টি, বুথ সংখ্যা ৬৯৫টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories