রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

করোনা ও উপসর্গ নিয়ে ৩৪ জেলায় ১৪৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১০৪ বার

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৪ জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু খুলনা বিভাগেই একদিনে সর্বোচ্চ ৫১ জন মারা গেছেন।২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে মারা গেছে ১৮ জন। তাদের মধ্যে রাজশাহীর ৯ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনায়, ১২ জন করোনা উপসর্গ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৩, কুষ্টিয়ায় ১৭, মেহেরপুরে ৫, যশোরে ৬, ঝিনাইদহে ৫, মাগুরা, বাগেরহাট ও চুয়াডাঙায় ৫ জন মারা গেছেন। ময়মনসিংহে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছে।  এদিকে, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরের তিনজন, দিনাজপুরের ৪ জন, ঠাকুরগাওয়ের তিনজন, লালমনিরহাটের দুইজন এবং নীলফামারি, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে ১ জন করে মারা গেছেন।  সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। এদের মধ্যে সিলেটের ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দুজন।  এ ছাড়া চট্টগ্রাম, ফরিদপুর, টাঙ্গাইল ও শেরপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories