শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১২৪ বার

কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার টুনিকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতীকী মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি। সোমবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে টুনির হত্যাকারী ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতীকী মানববন্ধন করে সংগঠনটি। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, রক্তদান সমিতি’র সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা রনি খান, সাকিবুল হাসান সোহাগ, মোশাররফ হোসেন, শাকিল আহসান, হাসিবুর রশিদ রাফি, আশরাফুল আলম ফাহিম প্রমূখ। উল্লেখ্য, গত ২ জুলাই লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে বাবার সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সাদিয়া আক্তার টুনি। পরে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories