সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইলের কালিহাতীতে ৩ মেডিকেল এসিস্ট্যান্টকে ৪৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৯৩ বার

কালিহাতীতে মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ডাক্তার পরিচয় দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার দায়ে তিন মেডিকেল এসিস্ট্যান্টকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা।গতকাল রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার আটাবাড়ীতে মোশারফ সিদ্দিকীকে ২০ হাজার, আউলিয়াবাদের মোঃ আরিফুল কে ১০ হাজার এবং আউলিয়াবাদ জনসেবা মেডিকেল হলের মোঃ সাইফুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের সনদ যাচাইয়ান্তে মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে তাদের ডাক্তার পরিচয়ের প্রতারণার বিষয়টি ধরা পরে।উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে তাদের এখতিয়ার বহির্ভূতভাবে চিকিৎসা সেবা প্রদান করেছেন।এতে করে যারা সেবা গ্রহণকারী তাদের অনেকেরই জীবন বিপন্নের মুখে পড়েছে এবং ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সেই আলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় ৩ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories