সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রেকর্ড ভেঙে খুলনায় একদিনে করোনায় মৃত্যু-৫১

জেলা প্রতিনিধি, খুলনা
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৪৩ বার

খুলনা বিভাগে করোনাভাইরাসে বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এসময়ে নতুন করে আরও ১ হাজার ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে, রবিবার (৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন মারা যান। সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, করোনায় গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে খুলনায় ১৩ জন, যশোরে ৬ জন, মেহেরপুরে ৫ জন, ঝিনাইদহে ৫ জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ২ জন এবং মাগুরায় একজন মারা গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories