সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ বার

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নেব, একই সঙ্গে ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা নেব। তবে পরীক্ষা উপলক্ষে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে মেডিকেল কোচিং।
একনজরে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া

১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন। ফি জমা ২৪ জানুয়ারির মধ্যে।
সব কলেজের চয়েজ একবারে দিতে হবে।
ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়।
১৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরকারি আসন ৫৩৮০টি, বেড়েছে ১০৩০টি।
সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১১৭২৮টি সিট রয়েছে।
কোচিং বন্ধ হবে ৯ জানুয়ারি থেকে।
ভর্তি ফি বাড়েনি
পাস নম্বর ৪০ই থাকবে
দ্বিতীয়বার পরীক্ষা দিলে ১০ নম্বর কাটা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories