মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার : ইসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ বার

দায়িত্ব পালনে নির্লিপ্ততা এবং অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা ও যশোর জেলার হরিণাকুন্ড থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি কি সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠানো হবে। তারপর তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন সেটার কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানার (শৈলকূপা থানা ও হরিণাকুন্ড) ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
ওসিদের এত রদবদল কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহারে তো নির্লিপ্ততা নেই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি দলের প্রার্থীরা বার বার কেন আচরণ বিধি লঙ্ঘন করছেন? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়রি টিমের যে সুপারিশ আসছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories