মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

দুবাইয়ে সহকর্মীর ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ বার

সংযুক্ত আরব আমিরাতে নেপালি সহকর্মীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি (৩৮) নিহত হয়েছেন। ঘটনার পরে দুবাই পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে।
নিহত কাউছার মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা জানান।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আবুধাবিতে এ খুনের ঘটনা ঘটে।
নিহত কাউছার মিয়ার সহকর্মীদের বরাত দিয়ে ছাহেব আলী বলেন, ওই দিন রাতে বাংলাদেশি এক যুবক কাউছারকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের নেপালী এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করেন।
স্থানীয় লোকজন কাউছারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই যুবক আবুধাবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মামলায় নেপালি খুনিকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
ইউপি সদস্য আরও জানান, কাউছার আট বছর আগে দুবাই গিয়েছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আগামী রোববার তার মরদেহ দেশে ফেরার কথা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories