বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

খাতা ও কলম

-------পূর্ণিমা বিশ্বাস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার

মনের ভাষা মরে না যায়
তাই হাতে নিলাম কলম,
কথাগুলো উড়বে না তাই
বসালাম খাতায় বর্ণসম।

ভাষা আমার জুড়ে না স্থান
তাই লিখে লিখে রাখি,
কথাগুলো ভাবনায় মধুর
যেন এক ডানা কাঁটা পাখি।

আঁখি আমার না সরে যায়
তাই জেগে জেগে থাকি,
ফুলের মতো রাশি মালা
প্রজাপতির মতো মাখামাখি।

স্বপ্ন দুচোখ বেয়ে যায়
আশা একটু একটু বাঁধে,
আবেগের থেকে পালিয়ে
বিবেক দুচোখে শুধু কাঁদে।

আমার সে সই কলম
সাথে আছে আরও খাতা,
বাঁধা আছে হাতের সাথে
আরও আছে ভাবনার সাথে মাথা।

মন খারাপে একা সঙ্গী
খাতা আর কলম,
যেখানে আছি আমি নিরবে
একটি মাত্র চরম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories