বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুরে কচির অর্থায়নে চলছে তাণ্ডব: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় সিলেটে বাঁচা-মরার টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন জামিন পেলেন পরীমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত, হাইকোর্টে রিট এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের দশম মৃত্যুবার্ষিকী আজ ২০ ডিসেম্বর। ২০১৩ সালের এই দিনে ৮১ বছর বয়সে তিনি মারা যান।
সৈয়দা জোহরা তাজউদ্দীন ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালের ২৬ এপ্রিল তাজউদ্দীন আহমদের সঙ্গে বিয়ে হয় তার।
রাজনৈতিক জীবনে পঁচাত্তরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আওয়ামী লীগের সংকটময় মুহূর্তে ১৯৭৭ সালে আহ্বায়ক হিসেবে দলের হাল ধরেছিলেন জোহরা তাজউদ্দীন। সে সময় বলিষ্ঠ ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত রেখেছিলেন তিনি।
দীর্ঘ প্রবাসজীবন শেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরলে তার হাতে দলের নেতৃত্ব তুলে দেন তিনি।
জোহরা তাজউদ্দীন মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভরাপতি। বেগম সুফিয়া কামালের সঙ্গে নারী মুক্তি আন্দোলনেও রেখেছেন অগ্রণী ভূমিকা।
১৯৯১ সালে গাজীপুরের কাপাসিয়া থেকে এমপি নির্বাচিত হন সৈয়দা জোহরা তাজউদ্দীন। তিনি আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সহসভাপতি ছিলেন।
জোহরা তাজউদ্দীনের চার ছেলেমেয়ের মধ্যে সিমিন হোসেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ছিলেন এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories