সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চলতি বছর দেশের প্রবাসী আয় ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে : বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ বার

চলতি বছর বাংলাদেশের প্রবাসী আয় ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী বছরও একই পরিমাণ রেমিট্যান্স পাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সংস্থাটির মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স ৭ শতাংশ হারে বাড়ছে। ব্যালান্স অভ পেমেন্ট সংকটের কারণে বাংলাদেশের প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকতে পারে। ২০২৩ সালে দেশের প্রবাসী আয় ২৩ বিলিয়ন ডলারের ঘরে থাকবে।
মূলত টাকার অবমূল্যায়ন ও বিনিময় হার নীতির কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রবাসীরা হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বাধ্য হচ্ছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
এতে আরও বলা হয়, ২০২৪ সালেও প্রবাসী আয় ২৩ বিলিয়ন ডলারে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমদানি বিল পরিশোধে ডলার সংকটের পাশাপাশি রেমিট্যান্স প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে। ডলার সংকটের কারণে টাকার বিনিময় হার বেড়ে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories