আজ এই পৃথিবীটা নীরব,
সব যেন রয়েছে চুপচাপ
কেবল বাতাস পাতায় পাতায়,
বিলাপ করে যাচ্ছে অবিরত
আর একজন কিশোর কবি
তার হৃদয়ের সমস্ত বেদনার বানী
একের পর এক লিখে যাচ্ছে
কোন এক কষ্টের কবিতায়।
গভীর রাতে পড়ার টেবিলে বসে
কবি একের পর এক লিখে যাচ্ছে,
আমার এ হৃদয় আজ হৃদয়ের কাছে
আর্তচিৎকার করে বলছে
সবাই ঘুমিয়ে থাক,
শুধু জেগে থাকবো আমি।
আমি জেগে থেকে দেখে যাবো
পুর্ণিমার হাস্যেউজ্জল ভোর
উপভোগ করে যাবো,
ফ্যানের ক্লান্ত হাওয়া টেলে ভেসে আসা
হাসনা হেনার সুরভিত গন্ধ,
কর্ণপাতে শোনে নেবো,
ঝিঝি পোকার মধুর সুরধ্বন্নি।
দু-আঁখি ভরে দেখে নেবো,
জ্যোৎস্নার নীল আকাশে
ভোরের রোদে
শিশির ভেঁজা দূর্বাঘাসে
আমার সেই হারানো প্রিয়ার প্রতিচ্ছবি,
কোন এক সময় যার কাছে ছিলো,
আমার ভালোবাসার নীল-নকশা
যাকে আমি সাঁজিয়ে ছিলাম-
আমার এ স্থৃতির মনিকোঠায়
গভীর হৃদয়ের এ্যালবামে।
আজ স্বভাবতই সেদিনের
সেই মুহুর্ত গুলোকে
মনে হয় স্থৃতির স্বেতপাথর-
কোন এক আরব্য গাথার,
মনে হয় স্থৃতির এ্যালবাম গুলো-
আজ বড়ই দূস্কর
আমার এই হৃদয় কোলাহলে।
হয়ত তাই, হৃদয় আজ হৃদয়ের কাছে
করুন আর্তচিৎকার করে বলে,
আমি আর ঘুমাবো না-
ওরা ঘুমিয়ে থাক
আমি শুধু জেগে থেকে দেখে যাবো
আকাশের তারাগুলো হারিয়ে যায়নি আজো
ভোরের সূর্য্যটা নীরব থাকেনি কখনো।
যখনই জানালার পর্দা খোলে দেখি-
আমার হারানো প্রিয়ার প্রতিচ্ছবি
নিঃসঙ্গ বুকে পাথরচাপা দীর্ঘশ্বাস
আর হাহাকার ভরা হৃদয় নিয়ে ভাবি
জীবন মানে কষ্ট,
কষ্ট থেকে জন্ম নেয় ভালোবাসা।
আমি আজ একা-বড় একা
কেউ নেই আমার পাশে,
আমি যেন আজ-এক অজানা দ্বীপে
অচেনা রহস্যের পথ ধরে করছি যাত্রা।
যেখানে থাকবে না স্থৃতির কোন এ্যালবাম
থাকবে না অতীত-বর্তমান-ভবিষ্যত
থাকবে না কারো বসবাস,
থাকবে না নীল আকাশে মেঘের ঘনঘটা
থাকবে না বৃষ্টির রিমঝিম শব্দ
থাকবে না পাখির কোলাহল
থাকবে না বাতাস কিংবা বৈশাখী ঝড়,
থাকবে না সবুজ তরুলতা
থাকবে না প্রিয়ার প্রতিচ্ছবি
থাকবে না মা-বাবা,আত্বীয়-স্বজন।
থাকবে না চায়ের দোকানে
খেলার মাঠে, নাটকের মঞ্চে
অফিসের চেয়ারে-
প্রিয় বন্ধুদের কোলাহল,
সেই অচেনা-অজানা দ্বীপে থাকবে
আধারে ঢাকা ছোট্র একটি কুড়ের ঘর
থাকবো সঙ্গহীন-নিঃসঙ্গ শুধু আমি।
যেখানে সূর্য্য নিজেকে
আড়াল করে রাখে আজীবন
আমার এ শতাব্দীর কষ্টের কবিতা
দুঃখ ভারাক্লান্ত হৃদয়ের কাছে-
আর্তচিৎকার করে বলে,
তুমি ঘুমিয়ে থাক-আর আমি
জেগে থেকে সন্ধান করবো-
নতুন এক অজানা পথের
নতুন এক ভালোবাসাহীন জীবনের।
যে পথে তোমাহীনা ভালোবাসা যায়
এ বাংলার মাঠি ও মানুষকে,
যে ভালোবাসার বিক্ষুদ্ধ তরাঙ্গাঘাতে
হারিয়ে না যায় আমার মতো কেউ।
যে ভালোবাসায় থাকবে না কোন হতাশা
থাকবে না অতীতের কোন প্রেম
থাকবে না কারো কোন দুঃখ
থাকবে না ব্যথা-বেদনা
থাকবে না ব্যর্থতার কোন গ্লানি।
থাকবে না কোন সৌন্দর্য্যরে আত্বহংকার
থাকবে না আমার মতো কোন কবি
কিংবা কবির লেখা ডায়রীর পাতায়-
এ শতাব্দীর কষ্টের কবিতা।
Leave a Reply