বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা: চীনা বন্দরে রপ্তানি বাধাগ্রস্ত, বিশ্ব বাণিজ্যে স্থবিরতা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৭৫ বার

কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি (আইএফডাব্লিউ) প্রকাশিত এক রিপোর্টে গত ৩০ জুন জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে বন্দর বন্ধ থাকার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে।

কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির গবেষকরা দেখেছেন, বর্তমানে চীনের পিয়ার্ল রিভার ডেল্টা এলাকায় জাহাজে মালামাল স্থানান্তরে যে বিলম্ব হচ্ছে, ২০২০ সালের আগস্টে সে ধরনের পরিস্থিতি ছিল। কঠোর লকডাউন পরবর্তী সময়ের সেই পরিস্থিতিই যেন চীনে ফিরে এসেছে।এছাড়াও জার্মানভিত্তিক এক প্রতিষ্ঠানের গবেষণায় দেখা যায়, করোনাভাইরাস সংক্রমণ আবারও দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব বাণিজ্যে স্থবিরতার সাথে চীনের ইয়ানতিয়ান বন্দর দিয়ে মালামাল রপ্তানি বিলম্ব হচ্ছে। কারণ গত মাসে ইয়ানতিয়ান বন্দরের অনেক কর্মী করোনা আক্রান্ত হন। এর ফলে ইয়ানতিয়ান বন্দর থেকে কনটেইনার বিদেশে রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। বন্দর দিয়ে মালামাল রপ্তানি না হওয়ার জেরে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের সঙ্কট দেখা দিতে পারে এবং মুদ্রাস্ফীতির শঙ্কাও রয়েছে। 

চীনে করোনার ডেল্টা ভেরিয়ান্ট ছড়িয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অতিমাত্রায় সংক্রামক এই ডেল্টা ধরন ভারতে প্রথম শনাক্ত হয়। সূত্র: ডয়চেভেলে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories