বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সৎমাকে হত্যা, ২৫ বছর পালিয়ে পর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার

চট্টগ্রামের ভূজপুর থানায় করা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার বেলাল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমিনুর রহমান।
শনিবার (১৬ ডিসেম্বর) নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, ১৯৯৭ সালে সৎমাকে হত্যার দায়ে আদালত বেলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন বেলাল। গত শনিবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে র‌্যাব
চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, সৎমাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল প্রায় ২৫ বছর ধর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারের পর তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories