বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কল্পনাতেই সৌন্দর্য

পূর্ণিমা বিশ্বাস ✍
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার

একলা মনে বসে আছি হাতে কলম নিয়ে
লিখবো লিখবো ভবতেছি পাচ্ছি না তো খোঁজে।
শূন্য মন, শূন্য প্রেম,শূন্য খাতাখানী
ভাবছি আর ভাবছি তবু লিখতে পারি না জানি।

হঠাৎ দেখি বহিছে হাওয়া আমার কানের কাছে
ডাক দিয়ে সে বলল আমায় কেমন আছিস রে।
বললাম আমি একলা আছি আপনি আবার কে
হাওয়া বলল দেখলাম তোমায় একলা আছ তাই

এলাম আমি সঙ্গী হতে তোমাকে জানাই
করবে কি সঙ্গী আমায়, তোমার একলা থাকার দিনে।
তোমায় নিয়ে পাড়ি দেবো আকাশ পথেতে
আমার সুরে ভাসিয়ে নিয়ে যাবো বহু দূরে।

আমি বললাম হাওয়া তুমি একটু পরে যাবে উধাও হয়ে
কেন আমায় মায়ায় জড়াতে এসেছো বলো তুমি।
হাওয়া বলল শুনো মেয়ে আমার মনের কথা
কেউ আমার কথা শুনে না দেয় শুধু ধাক্কা।

দূর থেকে দূর ঘুরে বেড়াই কেউ বুঝে না আমায়
আমার কথা কেউ শুনে না করে শুধু বড়াই।
তুমি শুধু আমার কথা শুনতে পেলে আজ
ধন্য আমি হাওয়া হয়ে সঙ্গ পেয়ে তোমার।

আমি বললাম কেন বুঝবে না এতো উপকার করো
এই কথা বলতেই হাওয়া উধাও হয়ে গেল।
চলে গেল কোথায় যেন করতে কারো উপকার
শেষ হলো আমার ভাবনা নেই কিছু আর ভাবার।

লিখতে লিখতে খাতাখানী পূর্ণ হলো এবার
কলমেও কালি নেই লিখবো এসে আবার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories