সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ডলারের দর আরও কমলো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪ বার

টালমাটাল ডলারের বাজার নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার দরের লাগাম টানতে এখন দর বাড়ার পরিবর্তে কমানো হচ্ছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে মার্কিন মুদ্রা ডলারের দাম আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়েছে। যা আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) জরুরি বৈঠকে বসে। এবিবি-বাফেদার বৈঠকে নতুন দরের এ সিদ্ধান্ত নিয়েছে।
বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, নতুন সিদ্ধান্ত মতে ডলারের দর ২৫ পয়সা কমানো হয়েছে। এর ফলে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা, আর বিক্রয় দর হবে ১১০ টাকা। বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত হয়। ভবিষ্যতে এ মুদ্রাটির দাম আরও কমবে।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে। বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে তারা এ দর নির্ধারণ করে আসছে। এ বিষয়ে তাদের পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।
এবিবি-বাফেদা দায়িত্ব নেওয়ার পর থেকে বরাবরের মতোই মুদ্রাটির দাম বাড়িয়ে যাচ্ছিল সংগঠন দুটি। গত ২২ নভেম্বর প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। সপ্তাহের ব্যবধানে ২৯ ডিসেম্বর ফের ২৫ পয়সা কমানো হয়। এবার আজ থেকে তৃতীয় দফায় কমলো আরও ২৫ পয়সা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories