সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিধবার তৃতীয় বিবাহ (বাস্তব ঘটনা অবলম্বনে ছোট গল্প )

----------------------------------পূর্ণিমা বিশ্বাস ✍
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বার

ছোট্ট একটি গ্রামের মেয়ে অমৃতা রায়। বাবা মায়ের দ্বিতীয় সন্তান অমৃতা। পরিবার ছোট দুই বোন আর বাবা মা খুব সুখী ওরা। অমৃতার দিদির বিয়ে হয়ে শ্বশুরবাড়ি সুখে শান্তিতে সংসার করছে। অমৃতা পড়ালেখা শেষ করে বাবা মায়ের সাথে ভালোই দিন কাটছিল তাদের। অমৃতা বিয়ের উপযুক্ত হয়েছে বিয়ের প্রস্তাব আসে অনেক জায়গা থেকে। ভালো ভালো পরিবার কিন্তু অমৃতার বাবা রাজি হন না। কয়েকদিন পর এক ছেলে অমৃতাকে বিয়ের জন্য প্রস্তাব করে।ছেলের দাদা জমিদার ছিলেন ওরা জমিদার বংশ। টাকাওয়ালা ছেলে দেখে অমৃতার বিয়ে ঠিক করা হয়। ধুমধাম করে বিবাহ হয়, অমৃতা শ্বশুরবাড়ি চলে যায়। স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি আর অমৃতা, পরিবারে আর কেউ নেই। তাদের সংসার জীবন খুবই সুন্দর যাচ্ছিল। অমৃতার শ্বশুর শ্বাশুড়ি আর স্বামীও সবাই তাকে অনেক ভালোবাসে, সম্মান করে। বাবার বাড়ি থেকেও আরও সুখে আছে অমৃতা। বাবা মায়ের আদরটুকু এখানেই পাচ্ছে অমৃতা। বাবার বাড়ির কথা তার মনেই হয় না এতো ভালো পরিবারে তার বিয়ে হয়েছে।

শ্বাশুড়ি ঠিক যেন অমৃতার মা, কোনো কাজ করতে দেন না বিয়ের হয়ে গেছে ১ মাস এখনো রান্না ঘরে ডুকতে দেওয়া হয় নি তাকে। হাসিখুশি আর আনন্দময় পরিবেশে অমৃতা ভীষণ খুশি ভগবান তার ভাগ্য সুন্দর করে লিখেছেন। মনে মনে ভাবে এতোটা সুখে থাকবো আমি ভাবি নি আগে। কয়েকদিন পর হঠাৎ করে তার স্বামী অসুস্থ হয়ে পড়ে খুব বেশি। হাসিমাখা মুখখানি তার মলিন হয়ে গেল, স্বামী অসুস্থ আর কি ভালো থাকা যায়। অমৃতার এতো আনন্দ এক মুহুর্তে যেন হারিয়ে গেল। স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ডাক্তার কবিরাজ কিছুই বাকি থাকে নি। তবু সুস্থ হোন না। অমৃতার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মাত্র ১ মাস হলো বিয়ে হয়েছে আর এখন এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। অমৃতার দুঃখ একটু একটু করে বেড়ে চলেছে কি করবে এখন। বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায় তার নতুন বিবাহিত স্বামী। কয়েকদিন যাওয়ার পরে অমৃতার শ্বাশুড়ি অমৃতাকে বলেন অলক্ষ্মী একটা মেয়ে। এই মেয়েকে বিয়ে দিয়ে এনেছি কোন অপরাধে। আমার ছেলের উপর অলক্ষ্মীর দৃষ্টি পড়েছে। বউটার জন্যেই আজ আমার ছেলে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমন কথা শুনে কেমন লাগবে একটা মেয়ের। অমৃতা মুখ বুঝে সব সহ্য করে যায়।
শ্বাশুড়িমা কেন আমায় মিথ্যে দোষী বানাচ্ছেন ভগবানকে বলে অমৃতা। চোখ দিয়ে সারাক্ষণ জল গড়ায় এতো কথা শ্বাশুড়ি মা শোনায় সহ্যও হয় না আবার কাউকে বলতেও পারে না অমৃতা।

আকাশের দিকে তাকিয়ে শুধু কাঁদতে থাকে আর আগের সময়টুকু ভাবতে থাকে।বিয়ের দুই মাস পূর্ণ হলো হঠাৎ একদিন তার স্বামী মারা যায়। এ কোন লীলা ভগবানের,এতো তাড়াতাড়ি অমৃতার সুখটুকু কেড়ে নিলেন ভগবান। অমৃতা এ শোক কিভাবে সহ্য করে বাঁচবে। অল্প দিন হলো বিয়ের, তার মাঝেই এখন ভগবান তার সিঁদুর টুকু কেড়ে নিলেন। একদিকে স্বামীর মৃত্যুতে আত্মহারা অন্যদিকে শ্বাশুড়ি মায়ের মুখে হাজার কথা।অমৃতার জন্যেই নাকি ওনার ছেলে মারা গেছে। কি দোষ ছিল অমৃতার,বিয়ে করাটাই বোধ-হয় তার অপরাধ ছিল। কিভাবে সামলাবে নিজেকে ভাবে মনে মনে। অমৃতার বাবা মা আসেন খবর টা শুনে,সবাই শোক সাগরে ভাসছেন আর কাঁদছেন। ছেলের সৎকার এখনো হয় নি, এর আগেই অমৃতার শ্বাশুড়ি বলে উঠলেন আপনাদের মেয়ে বাড়ি নিয়ে যান। আমরা এই অপয়া, অলক্ষ্মী মেয়েকে আমাদের বাড়িতে রাখতে চাই না। আমার ছেলের এমন অবস্থা অমৃতার জন্যে হয়েছে।
অমৃতা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো। এমন হলো কেন ভগবান আমার সাথে,কতো সুখে ছিলাম এমনটা কখনো ভাবি নি।

অমৃতার স্বামীর শেষ কাজটুকু সম্পর্ণ হওয়ার পর তার বাবা মা গ্রামের লোক সবাই অনেক বুঝিয়েছেন। শ্বাশুড়ি কোনো মতেই রাখতে চায় না অমৃতাকে। অবশেষে অমৃতা বাবার বাড়ি চলে যায়।এক পাহাড় সমান দুঃখ হৃদয়ে বেঁধে চলতে থাকে । মুখে হাসি নেই, কাজে মন নেই,মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ঠিকমতো খায় না ঘুমায় না শুধু আকাশের দিকে থাকিয়ে কি যেন ভাবতে থাকে। বাবা মা তার এমন অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছেন। কি করবেন তারা মেয়েকে নিয়ে তাদের শুধু চিন্তা আর চিন্তা। বয়সও হয়েছে তাদের অনেক,মেয়ের জন্য তাদের অবস্থা খারাপ।
অমৃতার স্বামী মারা যাওয়ার এক বছর পর পাশের গ্রামের একটা ছেলে অমৃতাকে বিয়ে করতে প্রস্তাব দেয়।অমৃতা রাজি হয় নাই,কিন্তু তার বাবা মা তাকে বুঝিয়ে একরকম জোর করেই বিয়েতে রাজি করানো হয়। অমৃতার মন মানসিকতা আগের মতো নেই, চুপচাপ, হাসি হীন ভাবে বিয়েটা হয়।সে যেন এক মৃতদেহের সাথে বিয়ে হচ্ছে। অমৃতার কপালে দুঃখ শেষ হবে হয়তো, ভেবে অমৃতা দ্বিতীয় বার বিয়েতে রাজি হয়। এক বিধবা নারীকে বিয়ে করবে যে এক ছেলে, সে ছেলে তো মহান মানুষ।অমৃতা ভাবলো আমি বিধবা থাকা সর্তে আমায় বিয়ে করবে হয়তো আমি সুখী হবো।

যাই হোক দ্বিতীয় বিবাহ সম্পর্ণ হলো, তারা সব আচার অনুষ্ঠান শেষ করে বাড়ি চলে যায়। আগের স্বামী থেকে এখন আরো ভালো একজন পেয়েছে অমৃতা।আগের সব কিছু ভুলতে শুরু করলো অমৃতা, কয়েকদিন পর অমৃতা মানিয়ে নিয়েছে ওখানের সবাইকে। স্বামী পরিবার সব কিছুই যেন অনেক ভালো। অমৃতা ভগবানকে ডাকে সুখটুকু যাতে হাজার বছর ধরে থাকে।

তার স্বামী প্রবাসে থাকে,কয়েকমাস পর অমৃতাকে রেখে চলে যায়। বিয়ের এক বছর হয়ে গেল দেখতে দেখতে। তাদের সুখের সংসারে সুখ আর সুখ।এক বছর এক মাস হয়েছে বিবাহের একদিন ওখান থেকে খবর আসে অমৃতার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। হায়রে কপাল অমৃতার,প্রথম স্বামীকে হারিয়ে দ্বিতীয় বিবাহের পরে এখনও ভগবান এমন করলেন কেমনে ? হায় প্রভু হায় প্রভু বলে অমৃতা নিজের জীবন শেষ করতে চাইলো। এতো দুঃখ শুধু অমৃতার কপালেই আছে,প্রথম বার নয়, দ্বিতীয় বার মাথার উপর কেউ নেই। অভাগী এক মেয়ে কতোটুকু সহ্য করবে অমৃতা। আর পারছে না, স্বামীর সাথে সাথে মরতে চাইলো।আত্মহত্যা করতে চাইলো, স্বামীর পরিবার তার সাথে ভালো ব্যবহার করে। সবাই শান্তনা দিচ্ছে ভগবানের সব লীলা-খেলা। অমৃতা কেঁদে কেঁদে বললো আমার সাথেই কেন ভগবান এতো খেলা করেন বলতে পারেন। আমি কি এমন দোষ করেছিলাম, এতো অভাগী কেউ হয় না আমার মতো। দ্বিতীয় বার সুখ খুজতে গিয়ে আবার নরকময় জীবন চলে আসলো। আমি বেঁচে থেকে কি করবো?না আছে সুখ না আছে প্রাণ, মনের সাথে আর কতো লড়াই করে বাঁচবো।

এতো কষ্টে গড়া আমার জীবন আমি রাখতে চাই না এ জীবন।মরতে দেন আমায়, মরতে পারলেই যেন চিরশান্তি আমি। অমৃতা বলতেছে আমায় ছেড়ে দাও আমি শান্তিতে ঘুমাতে চাই,মরতে দাও আমায় মরতে দাও। আমি মরতে পারলেই যেন বাঁচি। শান্তি দাও আমায়, শান্তি দাও, মুক্তিটুকু যেন আমার আত্মহত্যা। কেউ পারে না বুঝাতে, কয়েকদিন যায় তখন সবাই অমৃতার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, মুখপ মুখে সবাই বলে উঠে,অপয়া স্ত্রী, ওর মুখ দেখলেও আমাদের পাপ হবে। বিধবা মেয়ে অমঙ্গলের কারণ। দুই স্বামী খেয়ে ফেলছে মেয়েটা আর আমাদের উপর ওর ছায়া পড়লে আমাদেরও বিপদ হবে। সবাই দুরে দুরে থাকতো অমৃতার থেকে।সবাই কথাশুনাতো, অপমান করতো, দুর দুর করে তাড়িয়ে দিতো অমৃতাকে। অমৃতা যেন এক জীবন্ত লাশের মতো হয়ে গেছে।ভগবান সহ্য শক্তি দিয়েছেন অনেক, অমৃতা নিজের কাছে হেরে যায় নি। সবার ব্যবহারে নিজেকে আরও ভালো ভাবে গড়ার প্রস্তুতি নিচ্ছে। সবাই বিধবা বিধবা বলে গালি দেয়,কারণে অকারণে অলক্ষ্মী নামে ডাকে, ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই খারাপ আচরণ আর গালি দেয়।

এই জন্য মানুষের থেকে অনেক দুরে সরাবে নিজেকে, অমৃতা এক রাতে একটা ছেলের সাথে পালিয়ে যায়। মন্দিরে তৃতীয় বিবাহ সম্পর্ণ হয় অমৃতার, কেউ পাশে নেই শুধু অমৃতা আর ছেলেটি। কপালে যা আছে তা হবে, অমৃতা মানুষকে সহ্য করতে করতে আর লড়াই করার শক্তি নেই। তাই পালিয়ে গিয়ে ছেলেটাকে নিজের ইচ্ছেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিবাহ শব্দটা তার মনে ভয়ের অনুভূতি তবুও বিধবা নামটা মুছতে তৃতীয় বিবাহ করতে বাধ্য হয় অমৃতা রায়। পালিয়ে যায় তারপর কোথায় চলে গেছে অমৃতা আর তার তৃতীয় স্বামী কেউ জানে না।
———————————————————সমাপ্ত

আমাদের সাথেই থাকুন

2 responses to “বিধবার তৃতীয় বিবাহ (বাস্তব ঘটনা অবলম্বনে ছোট গল্প )”

  1. পূর্ণিমা বিশ্বাস says:

    অসংখ্য ধন্যবাদ জানাই

  2. ashit sharkar says:

    অনেক কষ্টের একটি গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories