শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

রংপুরে আবারও করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৩৩ বার

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন মারা গেছেন। সেই সাথে বেড়েছে সংক্রমণের হারও। এদিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর ধারণ ক্ষমতা না থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ৩৩নং ওয়ার্ডকে করোনা ইউনিট হিসেবে চালু করা হয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২৮ হাজার ২৪৮ জন করোনায় আক্রান্ত হন।এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে ১, লালমনিরহাটে ১, ঠাকুরগাঁওয়ে ৭, দিনাজপুরে ৪ ও গাইবান্ধায় ১ জন রয়েছে। বিভাগে এ পর্যন্ত ৫৬৭ জন মারা গেছেন। রবিবার পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ’র কোনো বেড খালি ছিল না। কর্তৃপক্ষ হাসপাতালের দেয়ালে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন আইসিইউ বেড খালি নেই। 

অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি করোনা ইউনিট চালু করা হয়েছে। সেখানে কয়েকজন নতুন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, চতুর্থ তলায় একটি ওয়ার্ড খালি করে ৪০ বেড স্থাপন করা হয়েছে। সেখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories