রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

২ এপিবিএনের অভিযানে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) সৈয়দ আসাদুজ্জামান, এসআই(নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-৮৪/২৩, জিডি নং-০৬/২৩, তারিখ-০৩/১২/২০২৩ খ্রিঃ মূলে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ইং ০৩/১২/২০২৩ তারিখ বেলা ১২.৩০ ঘটিকায় ধনবাড়ী থানাধীন কয়াপাড়া এলাকার কয়াপাড়া মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধনবাড়ী থানাধীন কালীপুর গ্রামস্থ সায়েদ আলী খান এর বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ধনবাড়ী থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ কালীপুর গ্রামের সায়েদ আলী খান এর বাড়িতে একই তারিখ ১২.৫৫ ঘটিকায় পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ স্বপন ইসলাম শিপু ওরফে শিবু (৪২), পিতা- মৃত নজরুল ইসলাম ওরফে মুক্তা মিয়া, মাতা- রহিমা বেগম, সাং- মিয়াপাড়া, ২। মোঃ জুলহাস (৫৬), পিতা- মোঃ সায়েদ আলী, মাতা- মোছাঃ হাজেরা বেগম, সাং- কালিপুর, উভয় থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল’দ্বয়কে ধৃত করে। উপস্থিত স্বাক্ষীগনের উপস্থিতিতে ১নং আসামী মোঃ স্বপন ইসলাম শিপু ওরফে শিবু (৪২) এর পরিহিত শার্টের বাম পাশের বুক পকেট হতে সাদা পলিথিনে মোড়ানো ০৯ (নয়) গ্রাম হেরোইন যার মূল্য অনুমান ৯০,০০০/- (নব্বইহাজার) টাকা ও মাদক বিক্রয়ের সর্বমোট=২৬০০/- (দুই হাজার ছয়শত)টাকা উদ্ধার পূর্বক ইং ০৩/১২/২০২৩ তারিখ ১৩.২০ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ আঃ জলিল জব্দ তালিকা মূলে জব্দ করে। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ স্বপন ইসলাম শিপু ওরফে শিবু (৪২)’কে জিজ্ঞাসাবাদে সে জানায় গ্রেফতারকৃত ০২নং আসামী মোঃ জুলহাস (৫৬) এর সহায়তায় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত আলামতসহ ধনবাড়ী থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০২, তারিখ-০৩/১২/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(খ)/৪১ রুজু করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories