শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

বিএসএমএমইউর প্রতিটি বিভাগকে গবেষণার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫ বার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতিটি বিভাগকে স্বাস্থ্য ও রোগ এবং চিকিৎসাসেবাসংক্রান্ত জনগুরুত্বপূর্ণ কমপক্ষে ১০টি গবেষণা প্রকাশের নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রতিটি বিভাগের নিজস্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকতে হবে। রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কিত তথ্য সুনির্দিষ্টভাবে এন্ট্রি রাখতে হবে। বৈকালিক স্পেশালাইজড আউটডোরে যে শিক্ষকের ডিউটি থাকবে তিনি অথবা বিশেষ কারণে তার পরিবর্তে অন্য বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষক রোগীদের সেবা দেবেন। রোগীদের স্বার্থে এই বিষয়টি অবশ্যই মেনে চলতে হবে।
এ সময় স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়ন, অগ্রগতিতে অব্যাহত রাখার স্বার্থে প্রত্যেক বিভাগকে প্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রে বিভাগীয় চেয়ারম্যানদের সাহসিকতার পরিচয় দিতে হবে বলে জানান তিনি।
এ ছাড়া শারফুদ্দিন আহমেদ প্রত্যেক বিভাগকে বিভাগীয় গবেষণা দিবস পালনের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উন্নতমানের গবেষণায় সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেরাম্যানদের নির্দেশনা দেন। প্রত্যেক বিভাগকে স্বাস্থ্য ও রোগ এবং চিকিৎসাসেবাসংক্রান্ত জনগুরুত্বপূর্ণ কমপক্ষে ১০টি গবেষণা প্রকাশের নির্দেশ দেন।
সভায় রিউমাটোলজি বিভাগের ইয়ারবুক ২০২২, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের এন্টিমাইক্রোবাল সাসসেপটিবিলিটি রিপোর্ট জানুয়ারি ২০২২ থেকে জুন ২০২৩ এর মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম এই বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ ও দায়িত্ব পাওয়ায় উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানান।
এর আগে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ মাসিক সভার অংশ হিসেবে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলত হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চিকিৎসক সেবা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দিকনির্দেশনা দেন। এ সময় বিভাগীয় চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রিভেনটিভ অ্যান্ড সোশাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories