“জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ’র
চেয়ারম্যান শিহাব রিফাত আলম স্বরণে”
মানব কুলে মানবতার দান
কভূ হবে নাকো ম্লান
সত্য ন্যায়ের পথে
এ ধরা তলে,
নেতা তুমি সত্যি মহান
জাগ্রত জনতার একটি শ্লোগান
রাজনীতির যাত্রা রথে
তুমি জননন্দিত হলে।
রণে-জনে-পথে-প্রান্তরে
মসজিদ-মন্দির-ঘরে-বাহিরে
তোমার আছে সৃষ্টি
কৃর্তি রবে বহমান,
জাতির অসমাপ্ত কর্ম করে
সর্ব জনের হৃদয় জুড়ে
কেড়েছো সবার দৃষ্টি
এ জাতির আদর্শ সন্তান ।
ব্যবসায়ী সমাজের একটি অহংকার
আপোষহীন নেতার বজ্র হংকার
জাতি দলমত নির্বিশেষে
শান্তির সমাজ চাই,
কর্মী যোদ্ধা নামে ভূষিত
বিচার বঞ্চিত-দরিদ্র-শোষিত
অসহায় মানুষের ঠিকানা
তুমিহীনা কেউ নাই।
#
Leave a Reply