শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

মনরে তুই

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার

মনরে তুই মনের মতন
হইলি না,
ক্যান আমারে কইলি না ।।
মনরে আমি বুঝাই যত
বুঝেনা সে তাহার মত
মাথা আমার হয়রে নত
কান্দেরে মন দিবা-গত,
ক্যান যে মন তুই
সইলি না ।
মন তুই মনের মতন
হইলি না ।।
পোড়া কপাল লয়না জোড়া
দেহের মাঝে তপ্ত খরা
ক্যান যে একটু সময়
সইলি না ।
প্রাণের সাথে দেহ দিলি
আগে ক্যানে কইলি না,
মনরে তুই মনের মতন
হইলি না ।।
আগে পিছে না ভাবিয়া
যার উদরে দিলি গিয়া
সেযে অনাহারে কাটায় জীবন-
আমারে তার বুকেতে নিয়া,
ক্যান আমারে সত্যি কথা
কইলি না ।
মনরে তুই মনের মতন
হইলি না ।।
আমি অবুঝ না বুঝিয়া
ডাকি তোরে হাত তুলিয়া
দয়াল,আমার সেই ডাক
শুনলি নারে শুনলি না,
তুই যে সব বুঝিয়াও
বুঝলি না ।
মনরে তুই মনের মতন
হইলি না ।।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories