সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মালদ্বীপের ক্লাবের বিপক্ষে বসুন্ধরা কিংসের অবিশ্বাস্য জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫০ বার

ম্যাচের দশম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিক বসুন্ধরা কিংস। ৮০ মিনিট পর্যন্ত লিড নিয়ে এগিয়ে থাকা মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব যখন জয়ের প্রস্তুতি নিচ্ছে, তখনই জোড়া চমক বসুন্ধরা কিংসের।
সোমবার (২৭ নভেম্বর) কিংস এরেনায় পিছিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। এতে এএফসি কাপের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। জয়ের নায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল।
গুরুত্বপূর্ণ ম্যাচটির শুরুতেই এগিয়ে যায় মালদ্বীপের মাজিয়া। পিছিয়ে পড়া কিংস সাধ্যমতো চেষ্টা করছিল ম্যাচে ফিরতে। কিন্তু অতিথি দলটি তাদের সর্বশক্তি রক্ষণে নিয়োগ করলে বাংলাদেশের ক্লাবটির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হচ্ছিল না।
তাহলে কি ঘরের মাঠে প্রথমবারের মতো ম্যাচ হেরে যাবে কিংস? দর্শক-সমর্থকদের মধ্যে যখন এই হতাশা ভর করছিল, ঠিক তখন ৮০ মিনিটে গোল করে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে দেন উজবেকিস্তানের ডিফেন্ডার ববুরবেক।
বসুন্ধরা কিংস একের পর এক আক্রমণ করে ৫ মিনিট পরই আদায় করে নেয় জয়সূচক গোলটি। দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ও ডরিয়েলটনের বল আদান প্রদানের পর দুর্দান্ত ফিনিশিং মিগুয়েলের। ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে দর্শনীয় শট নেন মিগুয়েল। বল বাতাসে ভেসে গোলরক্ষকের মাথারও ওপর দিয়ে আশ্রয় নেয় মালদ্বীপের জালে।
এ নিয়ে টানা চার ম্যাচে কিংস লিখলো দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখলো কিংস।
শেষ ম্যাচে ভারতের ওড়িশাকে হারাতে পারলেই প্রথমবারের মতো জোনাল সেমিফাইনালের প্লে-অফে খেলার সুযোগ পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories