সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভারত সফরে শেষ ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪১ বার

আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ভারত সফরের শুরুটা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হতাশার।
ভারতে চার দলের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে রাউন্ড রবীন লিগে ৬ ম্যাচের ৫টিতে হেরে ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে অন্ধ্র প্রদেশের মুলাপাদুতে অনুষ্ঠিত শেষ ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচে ৩০৪ রান তাড়া করে ৪ বল হাতে রেখে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাসে তিনশ’ স্কোর তাড়া করে জয়ের দৃষ্টান্ত এটাই প্রথম।১০ দিন আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে একই ভেন্যুতে ৩৩৩ চেজ করে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। সেই হারের বদলাটা নিয়েছে বাংলাদেশ সোমবার।
প্রথমে ব্যাট করে তৃতীয় উইকেট জুটির ৮২, ৫ম জুটির ৮৫ রানে ভর করে বিশাল স্কোর করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। হামজা শেখ করেছেন সেঞ্চুরি (১০৫ বলে ১০ চার, ৪ ছক্কায় ১০৬)। চার্লি অ্যালিসন ৬৩ বলে ৭ চার, ২ ছক্কায় ৮২ রানে ছিলেন নট আউট।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইকবাল হোসাইন ইমন করেছেন বেহিসাবি বোলিং। ২ উইকেটের বিপরীতে খরচ করেছেন ৭৯ রান।
জবাব দিতে এসে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৫৩/৩। সেখান থেকে ৪র্থ জুটির ১৫২ এবং অবিচ্ছিন্ন ৫ম জুটির ১০২ রানে ম্যাচটা জমিয়ে তুলেছে বাংলাদেশ। অধিনায়ক আহরার আমিন খেলেছেন ক্যাপ্টেন্স নক ইনিংস। ৮৪ বলে ১০ চার, ৩ ছক্কায় ১০৮ রানে ছিলেন অপরাজিত। দলের জয় নিয়েই ফিরেছেন ড্রেসিংরুমে।
আরিফুল ৭০ বলে ৬ চার, ৪ ছক্কায় ৮১ এবং রিজওয়ান ৩৬ বলে ৪ বাউন্ডারি, ২ ছক্কায় ৪৯ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বোলার জায়দান ডেনলি পেয়েছেন ২ উইকেট (২/৪৩)।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ৩০৩/৫ (৫০.০ ওভারে)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩০৭/৪ (৪৯.২ ওভারে)
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : আহরার আমিন (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories